রোবট অলিম্পিয়াড আবাসিক ক্যাম্প
বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আয়োজন থেকে নির্বাচিত তিন ক্যটাগরির সব বিজয়ীদের নিয়ে শুরু হয়েছে দুই দিনের আবাসিক ক্যাম্প। শুক্রবার সকালে শুরু হওয়া ক্যাম্পে সকালে অনুষ্ঠিত হয় প্রোগ্রামিং এর প্রবলেম সলভিং ক্লাস। বিকেলে অনুষ্ঠিত হয় মেন্টরদের সঙ্গে উদ্ধাবনী ধারণা বিনিময় এবং কনসালটিং।
বাংলাদেশ রোবট অলমিয়াডের রোবট ইন মুভি, রোবট গ্যাদারিং এবং ক্রিয়েটিভ ক্যাটাগরিতে বিজয়ীদের এই ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের রোবট সম্পর্কে বিভিন্ন ধরনের তত্ত্বীয় ও ব্যবহারিক ধারণা দেওয়া হচ্ছে। এছাড়াও ক্যাম্পে রোবট নিয়ে নান ধরনের কাজও করছে শিক্ষার্থীরা।
এই আবাসিক ক্যাম্প থেকেই নির্বাচিতদের নিয়ে বাংলাদেশ দল গঠন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রোবট অলিম্পয়াডের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন লাফিফা জামাল।
তিনি বলেন, আমরা আবাসিক ক্যাম্প থেকে যোগ্যদের নির্বাচন করে দল গঠন করবো। গতবছর আট সদসের দল অংশ নিয়েছিল অলিম্পিয়াডে। এবারও দক্ষতা ও যোগ্যতা অনুসারে শিক্ষার্থীদের বাছাই করা হবে।
প্রসঙ্গত, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিতব্য ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল পাঠাতে গত মাসে দেশে রোবট অলিম্পয়াড আয়োজন করেছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ।